হায়রে আমার পোড়া কপাল হইল একি দায়
হায়রে আমার পোড়া কপাল
হইল একি দায়
পোশা পাখি উইড়া গেছে
অন্যেরই বাসায়
সেত ডাকে অন্যের নাম
লইয়া
ভিন দেশেতে রয় পরিয়া
আমি কান্দি দিবানিশি
তাহারি আশায়।।
কত দিলাম দানাপানি
নিজে না খাইয়া
আত্মীয় স্বজন ছাড়িলাম
তাহারো লগিয়া
এখন তাহার তরে একা
হইলাম
এই নিঠুর ধরায়।।
ভেবেছিলাম তারেই আপন
সব কিছু ছাড়িয়া
(এখন) তাহার মায়ার
গরল আমায় দিতেছে পুড়িয়া
আমি পথে পথে ঘুইরা
ঘুইরা
করতাছি হায় হায়।।
Comments
Post a Comment