সোনার বরন কন্যা তুমি চাঁদের মত রূপ
সোনার বরন কন্যা তুমি
চাঁদের মত রূপ
তোমায় পেয়ে আমার ধরা
হল অপরূপ।।
চাইলে তুমি জোছনা
ঝরে হাসলে ভুবন আলো
কথায় তোমার পরান মাঝে
প্রেমের আগুন জ্বালো
তুমি এলে সব কোলাহল
এক নিমেষে চুপ।।
তোমার চুলের রঙে ওগো
রাত হয়েছে কালো
তোমার নুপুর ছন্দে
আমার এগান যে প্রান পেলো
গানে গানে আজকে দিলাম তোমার মাঝে ডুব।।
Comments
Post a Comment