গানে গানে আমায় রেখ মনে
গানে গানে আমায় রেখ
মনে।
আমার এ গান ঠাই যেন
পায়
তোমার মনের কোনে।।
কেমন ছিলেম কোথায়
ছিলেম থাকনা তা অজানা
গহীন বনে গাইল পাখি
কোথায় তার ঠিকানা
কি লাভ জেনে সেসব
কথা?
তার পরিচয় গানে।।
সুখে কিনা দুঃখে ছিলাম,
সেই খবরের কিবা দাম
মনের ভাষায় সুরে সুরে
কিছু কথা শুনালাম।
এই তো আমি গানে সুরে
চাইযে ছুঁতে তোমার মন
তোমায় আপন ভাবি, আমার
শ্রোতা তুমি সেরা ধন
তোমার তরেই এ গান
লেখা;
একা সংগোপনে।।
Comments
Post a Comment