মোরা বরিশালের মানুষ মোগো রসের সীমা নাই (বরিশালের আঞ্চলিক গান)

D#
মোরা বরিশালের মানুষ মোগো রসের সীমা নাই
রসোগোল্লায় মোরাই সেরা
মোগো হোমান আর কেউ নাই
রসোগোল্লায় মোরাই সেরা

মোগো উফরে কেউ নাই।।

ঘরভরণ আর শশীর মিস্টি প্রিয় যে সবার
নিতাই বলাইর রসোগোল্লা তুলনা নাই তার
হকের রসোগোল্লার সোয়াদ 
খাইলে ভোলার উপায় নাই।।

নবীন চন্দ্র দাস মসাই রশগোলার জনক
গর্ব তিনি বৃহত্তর বরিশালের লোক।

সকাল সন্ধা, গৌরনদী, মন্টু ঘোসের নাম
রসোগেল্লায় তাগো আছে যথেষ্ট সুনাম
রসোগোল্লায় ডুইব্বা থাহি 
আনন্দের আর সীমা নাই।।

সুরকার: জহুরুল হাসান সোহেল।

https://www.youtube.com/watch?v=YtWPTBCtZ9E&t=8s

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।