আমি যা বুঝিনা তাইতো বলি মালিক হয়না খুশি
আমি যা বুঝিনা তাইতো
বলি মালিক হয়না খুশি
বুঝে শুনে কর আর্জি
মন ভাবরে দিবানিশি।।
জিহাদ করে শয়তানেরে
রাখিসরে দুর্বল
তাসাউফের তরিকতে তুই
যে সদা চল
পরমাত্মা পাবিরে তুই
মর্তলোকেই বসি।।
কলব শুদ্ধ করে, রাখিস
হারাম হালাল জ্ঞান
সিনায় সিনায় জিকিরেতে
আলো কর মাকান
মুর্শিদের হাতে দাঁড়
দিয়া বৈঠা চালা হাসি।।
হাসান বলে উল্টা হাটিস
কেন আমার মন
না বুঝেই নিজেরে কেন্
ভাবিস বিচক্ষন
বিশ্বাসে মিলিবেরে
ধন হবি অবিনাশী।।
Comments
Post a Comment