যাইবার সময় আসিলে আর যাবেনারে থাকা

যাইবার সময় আসিলে আর যাবেনারে থাকা
দিন দুনিয়ার মালিকেরে শুরু কররে ডাকা
(ও মন)।।

জীবন দিলেন যেই জন তার রাখছোনি খবর
মত্ত রইলা দিনদুনিয়ার সুখ শান্তির উপর
আখেরাতে পুলসিরাতে আমল তোমার ফাঁকা।।

কোথায় হইতে কোথায় আইলা, কেমনে কি করিয়া?
কোন কারিগর করিলো কোন কারখানায় বসিয়া?
রঙ্গিন আলোর শোরুমে মাল, যায়না বেশী রাখা।।

অসীম হইতো আইছো তুমি অসীমে মিলাবে
যোগ বিয়োগ আর গুনভাগের ফল সময় মতো পাবে
হাসান বলে কর্ম ফলে হয় কপালের লেখা।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।