তোমার নেশা সর্বগ্রাসী কলিজা হয় জারেজার
তোমার নেশা সর্বগ্রাসী
কলিজা হয় জারেজার
আমি চোখ মেলিলেও তোমায়
ছাড়া
সবই দেখি অন্ধকার।।
কলবে কলবে তোমার নামটি
ধরে হায়
এই দেহতরী অকুল পাথার
পার হইয়া যায়
পথের যত ঝড় ঝঞ্জা
তোমার নামে পরিস্কার।।
তোমার প্রেমের সুধার
আমার ধন্য এ জীবন
আমি সব ছাড়িয়া সপলাম
তোমায় আমার দেহমন
আমি তোমাতে হইবো বিলীন
ধন্য এ জীবন আমার।।
হাসান বলে সুধা মেলে
আসল প্রেম করিলে
আরে বিশ্বাসে মিলায় বস্তু
তর্কেতে জ্ঞান মিলে
তুমি বস্তু না কি
জ্ঞান লইবে ভাবিয়া দেখ আবার।।
Comments
Post a Comment