যাদের তরে বিজয় পেল মোদের বাংলাদেশ
যাদের তরে বিজয় পেল
মোদের বাংলাদেশ
মুক্তিযোদ্ধা তোমাদেরকে
শ্রদ্ধা যে অশেষ।।
যাদের তরে বাংলাদেশ
আজ বিশ্বে পেল মান
যাদের তরে বাঙ্গালীদের
বাড়লে যে সম্মান
যাদের তরে পরাধীনতার
প্রহর হল শেষ।।
যাদের তরে স্বাধীন
দেশে আমরা বাঁচি সুখে
যাদের তরে দু:খের
শেষে আছি হাসি মুখে
যারা দিলো স্বাধীন
সূর্য একটি স্বাধীন দেশ।।
Comments
Post a Comment