বন্ধু চল হাত ধরে

বন্ধু চল হাত ধরে
চলে যাই অজানায় অচিনপুরে
তুই যদি সাথী হোস
নেই ভয় চলে যেতে অনেক দুরে।।

সুনীল আকাশ চলার পথের সাথী হবে
শান্ত নদী জল তপ্ত শরীরটা জুড়াবে
উতল বাতাস মমতা মেখে
বুলাবে পরশ সুরে সুরে।।

আঁকাবাঁকাঐ মেঠো পথ গিয়েছে যেথায়
দিগন্তে সেই স্বপ্ন সুখের নিলিমায়
চল চলে যাই একসাথে
সব মায়া বন্ধন ছিড়ে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।