পথ হয়েছে পথের সাথী আজ হারিয়ে যাব

পথ হয়েছে পথের সাথী আজ হারিয়ে যাব
দুচোখ যেথায় যায় চলে যায় সেখানে মিলাবো।।

খোলা আকাশ ডাক দিয়ে কয় শোনরে বলি শোন
তোমার সাথে আজকে হবে দেয়া নেয়া মন
তোর মনের ঐ আকাশটাকে নীল রঙ্গে রাঙ্গাবো।।

উতল হাওয়া মমতাতে জুড়াবে শরীর
নরম রোদ আজ পথের ধুলায় ছড়াবে আবীর
আজ প্রকৃতির মধুর পরশ আপন করে পাবো।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।