আভাস বন্ধু সবার
মানুষ কে দিতে হবে তার অধিকার
বৈষম্যের হোক অবসান এবার
উন্নয়নের আভাস নিয়ে
আমরা দিলাম হাত বাড়িয়ে
অসহায় নিপিড়িত বঞ্চিত জন
আভাস বন্ধু সবার।।
নারী পুরুষ হোক সমান সমান
ধনী গরীবের ঘুচুক ব্যবধান
সকল সুবিধা হোক সবার তরে
মানবতা স্থান পাক সর্বাগ্রে
এ দেশের সকল শিশু
বুঝে পাক সব অধিকার।।
নয় কোন বৈষম্য নয়তো বিভেদ কোন
ধর্ম, বর্ন, গোত্র যা হোক মানুষ অভেদ জেন।।
আইনের
শাসনে হোক সুশাসন
সম্পদ
হোক সুসম বন্টন
দুর্যোগ, জলবায়ু পরিবর্তন
এক সাথে করবো অভিযোজন
সোনার
বাংলা ভরে উঠবে সোনায়
থাকবেনা
দারিদ্র আর।।
Comments
Post a Comment