বন্ধু, আমায় ছেড়ে সুখের তরে কাহার কাছে যায়


বন্ধু, আমায় ছেড়ে সুখের তরে
কাহার কাছে যায়
আমায় নিয়া নিঠুর খেলায়
কি আনন্দ পায়?।।

সেযে কাছে আইসা শিখাইল
প্রেম কাহারে বলে
আনন্দে মন ভরাইল
নানান ছলেকলে
এখন সেসব স্মৃতি দিবানিশি
আমারে কান্দায়।।

বইলা কত মধুর কথা
কাটাইলাম নিশি
মধুর পরশ দিল কত
আমায় পাশে বসি
এখন এত সুখের পরে এই মন
কেমনে ব্যথা সয়?।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।