এখন গভীর রাত ঘুম নেই চোখে
এখন গভীর রাত ঘুম
নেই চোখে
ব্যাথাতুর মন কাঁদে
অজানাসে শোকে।
কার তরে এই হিয়া শুধু
রহি রহি
গুমরিয়া ওঠে বল কত
দুখ সহি
কোন সে মায়ার টানে
ছোটে অজানার পানে
কি আশায় বল কোন কল্পলোকে।।
দুঃখ বিলাসীমন সুখ
নাহি চায়
হাতছানি দিলে সুখ,
পালিয়ে বেড়ায়।
বিবাগী এ মন তবু পিপাশায়
যাচে
এতটুকু সুখ, সেত ঐ
দুখ মাঝে
উচাটন মন হায়
বারে বারে ছুটে যায়
গভীর বেদনাঘেরা আনন্দলোকে।।
Comments
Post a Comment