তুমি কথার চমক দেখাও ভালই মঞ্চ পেলে
তুমি কথার চমক দেখাও
ভালই মঞ্চ পেলে
মোরা মন্ত্রমুগ্ধ
হয়ে শুনি সেসব কথা
তোমায় সামনে পেলে
নুয়ে আসে মোদের মাথা
তুমি দুহাত নেড়ে কতই
স্বপ্ন দেখিয়ে গেলে।।
কিন্তু তোমার কথায়
কাজে ফারাকটা বিশাল
তুমি যা বল তা মানো
নাতো আজব কঠিন মাল
তুমি আপন বেশে মোদের
মাঝে বিরাট ছদ্দবেশী
গাড়ি বাড়ি বানাও বিদেশ
ভাবখানা নাও দেশী
তুমি বুকে টেনে মোদের
পকেট কেটে নিলে।।
মোদের হাত-পা বাঁধো
যে আইন দিয়ে নিজেই মানোনা
তুমি আদর্শ আর নীতি
শেখাও নিজেই জানোনা
তুমি স্বাধীনতা কেড়ে
মোদের বলো স্বাধীন তোরা
তোমার মিত্রতা আজ
মোদের তরে শুধুই কাঁটায় ভরা
তুমি তোমারটাই ষোল
আনা বুঝে নিলে।।
তোমার কাছে আজেকে
মোরা এই কথাটা কই
তুমি যত ভাবো আমরা
কিন্ত ততবোকা নই।
গর্জে যদি ওঠে হঠাৎ করে দেশের জনগন
তুমি আর পালাবার সময়
তো আর পাবেনা তখন
ভাল হয় ভন্ডামিটা
ছেড়ে দেশকে কিছু দিলে?।।
Comments
Post a Comment