তুমি একটু পেয়েই গেলে দুরে সরে

তুমি একটু পেয়েই গেলে দুরে সরে।
তোমায় অনেক কিছু দেবার ছিলো
রইলো হেথায় পরে।।

তুমি যা পেয়ে আজ ভাবলে অনেক কিছু
যা হারালে জানলে না তা, রইল পরে পিছু
তুমি অবহেলায় হারলে নিজেই
নিজকে নিঃশ্ব করে।।

জানো নাকি এমনওতো হয়
ধুলোর মাঝেও মানিক পরে রয়।

তুমি তুচ্ছ ভেবে ফিরিয়ে দিল যারে
কভু যদি চাও ফিরেগো আর পাবে না তারে
তখন অসীম সাগর হারিয়ে যাবে
ধুধু মরু চরে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।