রইবো আমি গুন গুনিয়ে তোমার ঠোটে ঠোটে

রইবো আমি গুন গুনিয়ে তোমার ঠোটে ঠোটে
তুমি যখন একলা রবে
এ গান তোমার সংগী হবে
সুখ-দুঃখের কথা কইবে তোমার স্মৃতি পটে।।

তোমার তরেই একলা একা মনের কথা লিখি
সেই কথাতে সুর মিলিয়ে তাল মিলিয়ে দেখি
তোমার তরে ছন্দে সুরে গানের মুকুল ফোটে।।

রইবো নাকো যখন আমি পড়বে না আর মনে
এ গান তোমার মনের কোনে ফিরবে সংগোপনে
তোমার আমার এই বন্ধন যাবে নাকো টুটে।।

https://www.youtube.com/watch?v=uFqZD80yv8s

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।