শুভ শুভ শুভ দিন আজকের দিন (জন্মদিন)

শুভ শুভ শুভ দিন আজকের দিন
হাসি আর আনন্দে হোক অমলিন
আজকে সবাই তোমাকে জানাই
শুভ জন্মদিন! শুভ জন্মদিন!।।

শুভহোক জীবনের প্রতিটি সময়
জীবনটা ভরে যাক সফলতায়
যা কিছু ‍ভালো হোক তোমার দ্বারা
জীবনে কভু না হও পথহারা
তোমার সৃষ্টি হোক উচ্চে আসীন।।

অশুভ যা কিছু নাশে হোক তব জয়
কাটিয়ে সকল বাঁধা সকল অসময়
সুস্থ সবল থেক কামনা আমার
ফিরে যেন এই দিন আসে বারবার
চিন্তা তোমার হোক সদা সমীচীন।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।