তোর বিরহে কইলজা পুড়ে

তোর বিরহে কইলজা পুড়ে হইলো যে আঙ্গার
তুই না জানিয়া ব্যথা দিয়া কান্দাইলি বারবার।।

স্বপন মাঝে আইসা কান্দাও আসি জাগরনে 
সুখের আশায় তোরে খুজি তুই পালাও গোপনে
তুই বুঝিস কিনা কষ্ট আমার 
বুকেতে ব্যাথার পাহাড়।।

তোমার ধ্যানে নিরজনে কাটাই তোমার আশে
তোমারে পাইবো বলে আসিলাম সন্যাষে
আমি ঘর ছাড়িলাম ছারলাম আপন
দুই কুলই গেল আমার।।

হাসান বলে শান্তি মেলে ছাড়লে পাওয়ার আশা
আশা পুরন আশা বাড়ায় সুখ হয় রে দুরাশা
চিরদিন কেউ রয় কি ভবে?
কাঁদবি কত মন আমার।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।