মনমাঝি তুই ধীরে চালা নৌকা খানা তোর


মনমাঝি তুই ধীরে চালা নৌকা খানা তোর
তারাহুড়া করিস কেন এই তো সবে ভোর।।

দেখে শুনে চলিসরে তুই, দরিয়ার তুফান
একটু ভুলে উল্টাবে তোর পলকা জলযান
এই তো হল দিনের শুরু, ধীরে লাগা জোর।।

দিন বহিয়া যাবে যত কমবে রে তোর বল
কলব রাখিস কলুষমুক্ত তরিকতে চল।

মুর্শিদেরই ইংগিতে তোর চালা নৌকা খানা
ফানাফিল্লা বাকাবিল্লাহ হয়রে যেন জানা
হাসান বলে মোক্ষলাভে শান্তি হবে তোর।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।