বাংলা আমার মায়ের ভাষা তাতেই কথা বলি
বাংলা আমার মায়ের ভাষা তাতেই কথা বলি
স্বাধীন দেশে স্বাধীন বেশে আনন্দে পথ চলি।।
এমন মধুর ভাষা কোথাও নাই
মনের কথা করতে প্রকাশ সুখ যে অনেক পাই
আনন্দে তাই মন বাগানে ফোটে ফুলের কলি।।
সেই আবেশে রইযে পড়ে রই
তোমায় আমার মনের কথা কই।
প্রানের বীনায় বাজে করুন সুর
কত ভাইয়ে রক্তে রেঙে বাংলা সুমধুর
সেই ভাষারই অপমানে উঠবো আবার জ্বলি।।
Comments
Post a Comment