তুমি সুখের পাখি সুখ সাগরে বিরাজ কর নিরবধি

তুমি সুখের পাখি সুখ সাগরে বিরাজ কর নিরবধি
তুমি বল সুখের সাগর আমি দেখি মরা নদী।।

তোমার কাছে যে বাতাসে বসন্তে প্রেম আসে
আমার গৃহ ভাঙ্গে আবার উড়ায় সেই বাতাসে
মধুর চাকের মধু তোমার, হুলটা আমার যদি
তবে কেন বল সুখের সাগর, এযে মরা নদী।।

হতভাগা এই আমি যে চিন্তাতেই হত
দুঃখ আমার আপন আমি তারই অনুগত।

আমি দুস্বপ্নে ঘুমাই আবার জাগি তারই মাঝে 
সুখের কথা দুঃখ হয়ে আমার বুকে বাঁজে।
কান্না নিয়ে খেলা খেলে বহাই দুখ জলধি।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।