হঠাৎ কখোনো যদি চলার পথে দেখা হয়ে যায়
হঠাৎ কখোনো যদি চলার
পথে দেখা হয়ে যায়
তুমি মুখ ফিরিয়ে নিয়োনা
আমি পুরোনো অধিকার
ফিরে চাইবোনা
শুধু কিছুক্ষন চেয়ে
চেয়ে দেখবো তোমায়।।
তৃষিত মরুর মত এই
বুক শুকিয়ে গেছে
তপ্ত দাহনে এই মন
মরে গেছে
আমি শীতল বাতাসে একটু
জুড়াবো
মরুদ্যান চাইবোনা।।
কখোনো কি দেখেছে শিশিরের
পরিনতি হায়
একটু আলোয় উবে গিয়ে
শেষ হয়ে যায়
আমি শেষট্রেনের অপেক্ষায়
আছি
নতুন জীবন চাইবোনা।।
Comments
Post a Comment