এক গোছা চুল সরিয়ে তুমি তাকালে যখন (আধুনিক)


এক গোছা চুল সরিয়ে তুমি তাকালে যখন
মনটা আমার ঐ চোখেতে হারালো তখন
ওগো মিষ্টি মেয়ে কি নামে তোমায় ডাকি?

হয়তো তুমি তেমন করে করোইনি খেয়াল
চলার পথের অনেক কথাই হয় মনের আড়াল
আমি সবার মত নইযে মোটেই আলাদা একজন।।

ঐ চোখেরি গভীর মায়ায় যে পরে একবার
আমি জানি অবস্থাটা কেমনযে হয় তার।

হয়তো দেখা হবে আবার অন্য কোন পথে
নয়তো আমিই খুজে নেব দেবনা হারাতে
তখন আমার মনের সাথে খুঁজে নেব তোমার মন।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।