তুমি আমার ধ্রুবতারা


তুমি আমার ধ্রুবতারা
আঁধারে আলোর ইশারা
হই না কভু পথহারা
তোমায় লক্ষ্য করে;
তুমিই আপন রাখবো তোমায়
জীবন সাথী করে।।

দেখব শুধু তোমায় আমি
বলবো কথা গানে
সারাটা দিন তোমার সাথে
মিলবো প্রানে প্রানে
যাবোনা গো কভু দূরে
তোমায় একা ছেড়ে।।

ঝড় যদিগো আসে;
হাতটি ধরে আপন করে
রাখবো বুকের পাশে।

আকাশ যতই হোকনা কালো
ঢাকুক মেঘে মেঘে
কাঁটবে আঁধার আসবে আলো
প্রেম সুবাতাস লেগে
এমনি করেই কাটুক সময়
গানের ভেলায় চড়ে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।