দুই কুলে তুমি আমি মাঝে কির্তনখোলা নদী
দুই কুলে তুমি আমি
মাঝে কির্তনখোলা নদী
তোমার আমার ভালবাসা
সেথায় বহে নিরবধি।।
কীর্তন খোলার একুল
বইসা তাকাই তোমার পানে
মনে মনে প্রেমের সাম্পান
বাই ঐ কুলের টানে
তোমার টানে দিব পাড়ি
অকুল জলধি।।
কীর্তনখোলা নদীরে
তোর নাই কি দয়া নাই
তুই কিরে এই প্রেমের
তরী নিবিরে ভাসাই।
জানোনাকি তোর ঐপাড়ে
আমার ভালোবাসা
তোর কুলেতেই হবে মোদের
প্রেমের ছোট্টবাসা
তুই রবিযে সাথী মোদের মরন অবধি।।
Comments
Post a Comment