মানুষ তোমার মানুষ হতে আর কতটা বাকী
মানুষ তোমার মানুষ হতে আর কতটা বাকী
তুমি পশুত্বকে বয়ে বেড়াও লজ্জা পাওনা নাকি?
আবার তোমার অধীন সবাইকে দাও পশুর অধিকার
তুমি মানুষ নামের কলঙ্ক তাই তোমাকে ধিক্কার।।
তোমার হাতে নয় নিরাপদ অন্য মানুষ গুলো
তুমি তোমার ইচ্ছে করতে পুরন রোষের আগুন জ্বালো
তোমার পথে যাওযে দলে কত তাজা প্রান
তুমি দিনের সুখকে রাতের আঁধারেতে কর ম্লান
তুমি ভাব সবাই যাক ভেসে যাক একাই হবে পার।।
তুমি হাত ধরে যার উঠে দাড়াও তাকেই ফেল খাদে
তুমি ভবিষ্যৎকে বিনাষ করো তোমার লোভের ফাঁদে
তুমি নিজকে ভাবো অমর? যাবে চিরটাকাল লুটে?
তোমার হাতেই হাজার স্বপ্ন আতুর ঘরেই টুটে
তোমার মৃত বিবেক, অন্ধদৃষ্টি, অসভ্য আচার।।
তুমি অসহায়ের রক্ত নিয়ে অশ্রু নিয়ে খেল
তুমি তোমারটাকেই আসল ভাব তুচ্ছ অন্যগুলো
তুমি মানব বেশে মোদের দেশে এলে দানব রাজ
তোমার মানব বেশ ই মানবজাতির জন্য এখন লাজ
হোক তোমার বিনাষ, মানবতা জাগুক পুনর্বার।।
Comments
Post a Comment