আঁকা বাঁকা মেঠো পথে সাড়া পড়ে হায়

আঁকা বাঁকা মেঠো পথে সাড়া পড়ে হায়
নাচের তালে হেলে দুলে গাঁয়ের বঁধু যায়।।

বাউল বাতাস পালায় তাহার ‍চুলের সুবাস নিয়ে
আজ প্রকৃতি রাঙে যে তার সবুজ শাড়ি পেয়ে
শান্ত দীঘির নিরবতা তার চোখে হারায়।।

ক্ষেতের ফসল দোলে দোদুল মুখটা হাসি হাসি  
বনের পাখি ডাক দিয়ে কয় তোমায় ভালবাসি
তার অধরের রং যে বুনো ফুলটাকে রাঙ্গায়।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।