ট্যাক ট্যাক ট্যাক ট্যাক (বরিশালের আঞ্চলিক গান)
F
ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক
ট্যাক ট্যাক
ট্যাক ট্যাক ট্যাক ট্যাক ট্যাক
ট্যাক
আইজগো অইবে ঢু ঢু খেলা সবাই আইয়া
দেক
পুবের কোলায় কাটছি রে কোট
দুই কান্দার বাইশ জনে মোট
উত্তর কান্দা দক্ষিন কান্দার
ইজ্জতের লড়াই
আইজগো মোরা জানের দুষমন এমনেতে ভাই
ভাই।
দক্ষিন কান্দার আয়নাল গাজী
খুব পালোয়ান এমনে পাজী
গত খেলায় ধইরয়া মোরে দেল্হে একটা
চাপ
আইজগো লমু দেইক্কা অরে
এমন জাতা দিমু, পরে
জোবায় জোবায় ওডবে ব্যাতা কইবে মোরে বাপ
খেলা অইবে বাঘে বাঘে নাই কোন মাপ
নাই।।
সুন্দরীরা একটু দুরে
ভুলাইতে চায় চোহের সুরে
আইজগো ওসব থুইয়া আরে মন দিমু খেলায়
জেতলে ওসব এমনেই আছে
মনের মানুষ বুহের মাঝে
জিত্তা যাইয়া প্রস্তাব দিমু দেখি কেডা
ঠেহায়
খেলা অইবে জান লাগাইয়া আইগো জেতা চাই।।
সুরকার: জহুরুল হাসান সোহেল
https://www.youtube.com/watch?v=5JuPyFf8qAA&t=27s
সুরকার: জহুরুল হাসান সোহেল
https://www.youtube.com/watch?v=5JuPyFf8qAA&t=27s
Comments
Post a Comment