আমি পাগল হইয়া নানা জায়গায় ঘুরিয়া


আমি পাগল হইয়া নানা জায়গায় ঘুরিয়া
না পাইলাম তোমার দরশন 
ও দয়াল আছো তুমি কোথায় লুকাইয়া।।

মন্দিরে মসজিদে যায় পাইতে তোমায় দয়াময়
থাকে রে সেথায় পরিয়া
তুমি না দাও দেখা ভক্তরে ঘুরিয়া তোমার দ্বারে 
কতজনে যায়রে মরিয়া।।

নানান নামে তোমায় ডাকি তোমার নেশাতে থাকি
 তুমি থাক দুরে বসিয়া
তুমি মোদের কাছে কিবা চাও স্পস্ট করে নাহি কও
 আমি ঘুরি দিশা হারাইয়া।।

চতুরে তোমায় নিয়া ঠকায় তোমার নাম দিয়া
সামনে অকুল দরিয়া
হাসান বলে অন্তর্জামী বৃথাই খুজে মরি আমি
আছো এই কলবে বসিয়া।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।