সব লেখা কি কবিতা হয়? সব কবিতা গান?

সব লেখা কি কবিতা হয়? সব কবিতা গান?
সব গান কি সুরে সুরে ভরতে পারে প্রান?

শব্দ কথার গাঁথুনিতে অনেক লেখাই শক্ত
সবই কি তার প্রান ছুয়েছে, সবাই কি তার ভক্ত?
সহজ কথায় প্রানছুয়ে যায় তাইতো মহীয়ান।।

কবির জন্য কবি হওয়া; তাইতো সবাই হয়
সবার কবি হয় যে, সেই সবার প্রানে রয়
ব্যাকারনে কি এসে যায়? ভাবই যে প্রধান।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।