বসন্ত এলো আজ এলোরে
বসন্ত এলো আজ এলোরে।
খুশীর দোলা আর প্রকৃতির
দ্বারে দ্বারে
মধুর বসন্ত এলোরে।।
ফুলের বনে পাখির কুজনে
চারিধারে জাগলো মাতন
উতল বাতাস সুখের আভাস
ছড়ায় যে মনের মতন
উড়িয়ে যত জীর্ন জরা
আজ
প্রেমের পরশ দিলোরে।।
বাঁধ ভেঙে সব করে কলরব
আসছে সবাই ছুটে ঐ
একই তারে বাজে একই
সুরে
নইতো কেহ পর নই
আজ মিলনের এই যে ক্ষনে
মঙ্গল দীপ জ্বালোরে।।
Comments
Post a Comment