ক্লান্ত পথিক আমি বিরহের গান গেয়ে যাই


ক্লান্ত পথিক আমি বিরহের গান গেয়ে যাই
চেনা সুর হারিয়েছি অচেনার পথ পানে ধাই।।

প্রতিক্ষাতেই খুঁজি, যে চির চাওয়া
নিত্য আশার মাঝে এ তরি বাওয়া
বেসুরো সুরেই আজ চিরচেনা কাহিনী শোনাই।।

হে নুতন তোমার আলোর পথ
কত আমি মিশে মিশে
হয় নতুনের জনপদ।

দিনে দিনে দিন শেষে আসবে লগন
নতুন খেলায় তবে হব যে মগন
অসীম জলধি মাঝে অস্তিত্বের তরী বাই।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।