মোরে বোলে দেকতে আইবে ভোলাইয়া পোলায় (বরিশালের আঞ্চলিক গান)

ববু গো ববু কইয়েন না আর.
মোরে বোলে দেকতে আইবে ভোলাইয়া পোলায়
এত্তোর একটা জেলায় বোলে মোর লইগ্গা পোলা নাই
হোনলে মোর হাসি আয়.....।।

মুই কমু এম্মে আয়ো, উনি কইবে কিয়ারে চিরকাও
হাঙ্গা দিন পোটবে প্যানা বরিশাইল্লা ভোলায় (হায়রে)
দিনে রাইতে কাইজ্জা আর কত সওন যায়।।


আগে কইলে সাইজ্জা থাকতাম, আলতা ছোনো মাইক্কা লইতাম
সোমন্দ হইলে আংটি দেবে যে পরাইয়ারে
পয়নামা লইয়া আইবে টেরাং বোঝাই।


হগলডি কয় মুই সুন্দরি রূপের লইগ্গা গর্ব হরি
কত বিলাত ফেরত মোরে বিয়া হরতে চায় (হায়রে)
ভিনদেশে বয় কি বিয়া বরিশাইল্লা মাইয়ায়।।


সুরকার: জহুরুল হাসান সোহেল।

https://www.youtube.com/watch?v=mkNIdOM0Uws&t=5s

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।