হিম হিম কুয়াশা-শীতল এই দিন
হিম হিম কুয়াশা-শীতল
এই দিন
সাথী হারা মনে বাজে
ব্যাথাতুর বীন।
কুয়াশা কুহক রচে বিমূর্ত
বোধ
অনুভূতিতেই খেলা করে
প্রতিশোধ
কথা যার সেত কভু শোধেনা’ক
ঋন।।
আশাতেই বাঁচে সুখ
নিরাশাতে হত
আশা-নিরাশার মাঝে ছুটি
অবিতর।।
ছুটে ছুটে শ্রান্ত
এ মন হয় থীর
পুনরায় শত কথা মনে
করে ভীড়
একা একা এই খেলা চলে প্রতিদিন।
Comments
Post a Comment