তোমার রূপে পরান মজিলো
তোমার রূপে পরান
মজিলো।
তোমায় দেখি নাই, শুনি
নাই কথা
তবু তোমায় ভজিলো।।
দশদিকেতে আছে তুমি
যখন যেদিক যাই
অন্তরে বাহিরে আছো
সবখানেতেই পাই
তুমি আছো বুঝেছে
মন
দুচোখ নাহি দেখিলো।।
তুমি আপন, তু্মি যে
পর, তুমি প্রেমময়
শাস্তিদাতা, উকিল
তুমি, তুমি বরাভয়
হাকিম হুকুম সবই তুমি
এই ভেবে মন হাসিলো।।
শূন্য করো আসা যাওয়া
শূন্যে বসবাস
দিবানিশি দমে দমে
তুমি বারমাস
কখন আসো কখন বস
হাসান নাহি বুঝিলো।।
Comments
Post a Comment