মোর উনি চাকরি করে অপসোনিয়ারে (বরিশালের আঞ্চলিক গান)

মোর উনি চাকরি করে অপসোনিয়ারে
বেয়ানে যার বিয়ালে আয় সাইকেল দিয়া রে।।

বেইন্নাহালে  উইট্টা মুই খোপ খোলতে যাই
ফ্যানদ্যা কুড়াদ্যা মাইক্কা হাস মুরহা খাওয়াই
উক্কি মাইরয়া দেহি হাসে ডিম পারছে নাহি রে।।

পান্তা ভাত আর টালা মরিচ দুইজনে খাই
উনি যায় সাইকেল লইয়া মু্ইয়ো কামে যাই
মিল্লা মিসসা কামকাইজ হরি মোগো এই সোংসারে।।

বই টোহাই, দাউর টোহাই, কুড়াই গাছের পাতা
ছাবি পাইত্তা চিংগইর ধইরি শিলাই নকশী খাতা
দোপাইক্কা চুলায় রান্দিবারি, সুহের নাই যে সীমা রে।।


Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।