তোমায় চেয়েই সবার কাছে ছোট হলাম আমি


তোমায় চেয়েই সবার কাছে ছোট হলাম আমি
তুমিও অপমান আর বঞ্চনাই দিলে
সত্যি আমার ভালোবাসা জানেন অন্তর্জামী।।

শুধু ভালবাসার ছাড়া কিছু ছিলোনাতে চাওয়া
একটু হাসি একটু কথা সেও অনেক পাওয়া
হল না হায় কিছুই পাওয়া, সব হল পাগলামি।।

এত কঠিন মন!
কি করে এই রূপের মাঝে থাকে সারাক্ষন।

বেহায়া এই মনটা আমার যতই আঘাত পেল 
তোমার প্রেমতৃষায় সে যে আরো পাগল হল 
মরিচিকার পিছে ছোটে, তোমায় ভেবে দামী।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।