আমি ভালবাসি মায়ের ভাষায় মনের কথা বলতে
আমি ভালবাসি মায়ের
ভাষায়
মনের কথা বলতে
আমি ভালবাসি স্বাধীন
দেশে
স্বাধীনভাবে চলতে।।
চাই এদেশের সবাই যে
পাক
সমান অধিকার
চাইনা করুক কেউ ক্ষমতার
অপব্যবহার।
বিবেকহীন ঐ শিক্ষিতদের
চাইযে পায়ে দলতে।
দেখতে চাই এই দেশের
সকল
গনকর্মচারী
বেতন দিয়েই খরচ চালান
করেন যে সংসারী
উপড়ি নেয়া অসৎ লোককে
অসৎ যে চাই বলতে।।
সব নেতারা সব সময়ে
যত প্রতিশ্রুতি
করেন, রাখেন যেন তারা
জনগনের প্রতি
লোভী দুধের মাছিকে
চাই
ভোট দিয়ে “না“ বলতে।।
Comments
Post a Comment