গানে গানে আজকে প্রানে লাগলো খুশীর দোল
গানে গানে আজকে প্রানে লাগলো খুশীর দোল
পথ ভুলো আজ পথে পথেই উঠুক রে হিল্লোল।।
আজকে যে নেই সীমারেখা
হোক নতুনের সাথে দেখা
কাঁটাবনে কাঁটা ভুলে, ফুলের রঙ্গে ভোল।।
নয়তো কেহ পর ওরে তোর সবাই আপন জন
বিভেদ ভুলে মাথায় তুলে রাখিসরে সেই ধন।
এগিয়ে যাবার এই তো বেলা
পথের শ্রান্তি হোক রে খেলা
কারে চোখের জলে চলার পথ না হয় পিছল।।
26.11.18
Comments
Post a Comment