তুই যদি আরো একটু কাছে আসিস
তুই যদি আরো একটু কাছে আসিস
তুই যদি আলতো করে হাসিস
তুই যদি এই হাতে রাখিস হাত
তুই যদি এ চোখে চোখ রাখিস হঠাৎ
তখনি আমি হাড়িয়ে যাই
স্বপ্নের মাঝে ভেসে বেড়াই
হয়ে যায় এই পৃথিবী আমার কাছে স্বপ্নের মতন।।
সব না বলা কথাগুলো গান হয়ে ফোটে মুখে
সব গোপন ইচ্ছেগুলো, পাষান হয়ে থাকে বুকে
অপেক্ষার দিন গুনে গুনে আমি এক ক্লান্ত স্থবির
প্রান।।
সব ভাবনা গুলো আমার তোর চারপাশে করে কোলাহল
আমি শূন্যঘরে পড়ে রই একাকী নিশ্চুপ নিশ্চল
অপেক্ষার দিন গুনে গুনে আ মি এক ক্লান্ত স্থবির
প্রান।।
Comments
Post a Comment