দাঁড়াও বন্ধু
মুখরিত রাজপথ বসে আমি একা,
দুর হতে এক চেনা মুখ দিল দেখা
মনে হয় সবচেয়ে আপন সে জন
চোখ গ্যাছে ভুলে তবু চিনেছে এই মন
দাঁড়াও বন্ধু কথা আছে, দাঁড়াও, দাঁড়াও কথা আছে ।।
মনে কি পড়ে না স্কুলের মাঠে গলা ছেড়ে গান গাওয়া
জোছনার রাতে ডিঙ্গি নৌকা সারা রাত ধরে বাওয়া।
যুথীর বাড়ির সামনের মাঠে দুজনার বসে থাকা
রোজ বিকেলে নদী তীরে বসে সপ্নের ছবি আঁকা
দাঁড়াও বন্ধু কথা আছে, দাঁড়াও, দাঁড়াও কথা আছে ।।
ভুলে কি গেছ? কথা ছিল আজীবন থাকবো একসাথে
ভুলে কি গেছ আরো কত কথা ছিল দুজনের মাঝে।
তাকাও আমার দিকে দেখ চিনতে পারো কিনা
মনে কর এই বাল্যবন্ধুকে, অনেক কথা আছে জমা
দাঁড়াও বন্ধু কথা আছে, দাঁড়াও, দাঁড়াও কথা আছে।।
সুরকার: জগলুর হায়দার
০৯/০৫/০৭
Comments
Post a Comment