ইচ্ছে গুলো ইচ্ছে মত

ইচ্ছে গুলো ইচ্ছে মত বেড়ায় ঘুরে
চেনা পথে কখোনো কখেনো অচিনপুরে
দুর হতে ভেসে আসা খুব চেনা সুরে
না হয় হঠাৎ কোন চেনা চেনা স্বরে  
মাঝে মাঝে কখোনো ফেলে আসা দিন গুলো
খুব বেশী মনে পরে
তখন বুকের মাঝে স্মৃতির সুতোর টানে
ফিরে যেতে ইচ্ছে করে।।

সাঝের বেলায লুকোচুড়ি খেলায়,
অথবা কোন বৈশাখী মেলায়
অথবা দুরন্ত কৈশোরে
অথবা তোমার কাছে, সেই ক্ষনটির মাঝে
ফিরে যেতে ইচ্ছে করে।।

জোছনার রাতে কবিতা লেখায়
হাজার তারার সাথে কথা বলায়
অথবা অনন্ত অসময়ে
মনের সকল কথা প্রিয় বন্ধুকে বলার জন্য
ফিরে যেতে ইচ্ছে করে।।

সোহেল
৩০/০৭/০৭

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।