ভালবাসি বন্ধু আমি

ভালবাসি বন্ধু আমি কত তোমারে
আমি জানি আরো জানে আমার অন্তর্জামীরে।।

ভালবাসা নদী দিয়া বুকের ভিতর
বান দিয়া করিলা তুমি বন্ধ তার দুই পার
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে 
বুক যায় আমার ভেঙ্গে রে।।
.
নদী আমার শুকায়ে যায় জলে আগুন জ্বলে
নেভে না নেভে না যত ভাসাই চোখের জলে
প্রান থাকেনা বুকের ভিতর তুমি গেলে দুরে রে।।

পুর্নমুখীর চাঁদ আকাশে দুনিয়া আন্ধার
জানিনা কবে শেষ হবে আমার এই কান্দার
হাসান বলে কেঁন্দে কেঁন্দে 
কেন ছেড়ে গেলে রে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।