বৈশাখ এলো বছর ঘুরে
কাঠির বারি ঢাকের উপর’ ঢোল বাজে ঐ ঢুমুর ঢুমুর
চলছে যে আজ দলে দলে; ছেলে বুড়ো সবাই মিলে
ওল্ড ফ্যাশান জীর্নজরা; পিছন ফেলে আয়রে ত্বরা
নেই ভেদাভেদ কারো মাঝে; সবার মনে এ সুর বাজে
আজ বাঙ্গালীর হৃদয় পুরে .............................
বৈশাখ এলো বছর ঘুরে।।

বোশেখ মেলায় ভেপুবাশী বাতাশা আর কদমা মিঠাই
নানান রঙ্গের নুতন জামায় সেজেগুজে আয়রে বিলাই
হাল খাতাতে বাকীর পাতায় চুকাবো আজ লেনা দেনা
চৈত্র মাসের খড়ার শেষে জুড়াবো আজ শরীর খানা
কালবৈশাখী ঝড়ের তোড়ে.............................
বৈশাখ এলো বছর ঘুরে।।।।

একতারা দোতরা খমক সারিন্দা মন্দিরা কাশী
খঞ্জনী কাস ঢোলক মাদল চিকন বাঁশের রাখাল বাশী
বাজরে আজ প্রানটা খুলে খোলা মাঠে মেলার ভীড়ে
নামুক যে আজ খুশীর জোয়ার সব বাঙ্গালীর সুখের ঘরে
বাজারে বাজা তুই জোড়ে.............................

Comments
Post a Comment