রিমঝিম এই বরষার দিনে

রিমঝিম এই বরষার দিনে,
গুড়ু গুড়ু মেঘের গর্জনে,
মন কি যে চায়
হাড়ানো সুর ফিরে ফিরে আসে,
ভেজা ভেজা দখিনা বাতাসে,
তুমি কোথায়
এসো গো প্রিয়া, মন তোমাকে তোমাকেই চায়, তোমাকেই চায়।।

আমায় ছেড়ে থাকো কি ক’রে দুরে
এমন দিনে প্রিয়া থেকোনা সরে
তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, ভালকি দেখায়।।

কখোনো কখোনো কেন হয় না এমন
মন চায় যা কিছু তা ঘটবে তেমন
কাছে আসো তুমি, ভালবাস তুমি, জড়িয়ে আমায়।।

সোহেল
১৮/০৫/০৭

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।