নাড়ী ছেড়া ধন আমি তোর
নাড়ী ছেড়া ধন আমি তোর কেমনে ভুলি তোরে
ভাবিতে পারিনা আমি একদিন যাবি ছেড়ে।।
আমি যদি তোর আগে যাই, আমার দুঃখ নাই
খুজে পাইনা তোর কষ্টরে কি দিয়ে ঘুচাই
ধন্য আমি তোরে পেয়ে জনমের তরে ।।
আদরীনি মা জননী ভালবাসি তোরে
তোরই জন্য শুন্য ধরা আছে আমার ভরে।
অসুখ-বিসুখ, সুখে-দুখে সদাই আছো পাশে
ভয়ে আছি, কি হবেরে সেদিন যদি আসে
হাসান বলে জনম জনম মা আমি চাই তোরে।।
সুরকার: জহুরুল হাসান সোহেল
https://www.youtube.com/watch?v=G_5lqjRov6c
সুরকার: জহুরুল হাসান সোহেল
https://www.youtube.com/watch?v=G_5lqjRov6c
Comments
Post a Comment